বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

১০ হাজার ১ টাকা দেনমোহরে দুই বিড়ালের ধুমধাম বিয়ে!

১০ হাজার ১ টাকা দেনমোহরে দুই বিড়ালের ধুমধাম বিয়ে!

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে—১০ হাজার ১ টাকা দেনমোহরে বিড়াল দুষ্ট ও মিষ্টির বিয়ে। স্থানীয় গৃহবধূ নাজমা আক্তার আয়োজন করেছেন এই বিয়ের, যেখানে ছিল মানুষের বিয়ের মতোই আচার-অনুষ্ঠান ও খাওয়া-দাওয়া।

সোমবার বিকেল ৩টায় কুলিয়ারচর বাজারের আলহাজ্ব ছিদ্দিক মিয়ার বিল্ডিংয়ের ছাদে প্রায় ৭০ জন অতিথি সমবেত হন এই বিড়াল-দম্পতির বিয়েতে। বিয়ে উপলক্ষে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, সবজি ও ঠাণ্ডা পানীয়সহ নানা রকম খাবারের ব্যবস্থা করা হয়। বরপক্ষ হিসেবে দুষ্ট বিড়ালের পক্ষ থেকে পার্শ্ববর্তী মহল্লার মো. সেলিম মিয়া ২ হাজার ৫ টাকা দিয়ে বিয়েবাড়িতে প্রবেশ করেন, যা বিয়ের অনুষ্ঠানে এক ধরনের রীতি হিসেবে সম্পন্ন হয়।

নাজমা আক্তার জানান, কয়েক মাস ধরে তিনি শখ করে বিড়াল দুটিকে লালন-পালন করছেন এবং তাদের বিয়ে দেওয়ার ইচ্ছা থেকে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com