শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন দূত হচ্ছেন এলিস স্টেফানিক

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন দূত হচ্ছেন এলিস স্টেফানিক

 আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের পরবর্তী প্রশাসনের জন্য দ্বিতীয় নিয়োগ হিসেবে স্টেফানিককে মনোনীত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্টেফানিক ‘ইসরায়েলের বন্ধু’ হিসেবে পরিচিত এবং কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের একজন রিপাবলিকান সদস্য।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “আমার পরবর্তী প্রশাসনে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তিনি একজন শক্তিশালী, অনমনীয়, এবং চৌকস আমেরিকান।”

৪০ বছর বয়সী স্টেফানিক ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত। ২০১৯ সালে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ার সময় তিনি তার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিলেন, এবং ট্রাম্প তাকে ‘রিপাবলিকান স্টার’ বলে অভিহিত করেছিলেন। রিপাবলিকানরা মনে করছেন, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে স্টেফানিককে বেছে নিয়ে ট্রাম্প একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com