রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডা. জাহিদ।

তিনি বলেন, “উন্নত চিকিৎসার জন্য প্রথমে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে। এরপর লন্ডন থেকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে।”

ডা. জাহিদ আরও জানান, “খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে বিদেশে তাকে দ্রুত মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার কাজ চলছে। প্রথমে লন্ডনে স্টে ওভার করে পরে মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হবে।”

খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডাম গুলশানের বাসায় আগের মতোই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আছেন। তার অবস্থা স্থিতিশীল।”

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া বিদেশে চিকিৎসার অনুমতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. জাহিদ, যাতে তার সঙ্গে চিকিৎসক, নার্স ও আত্মীয়স্বজন যাওয়ার অনুমতি নিশ্চিত করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com