রবিবার, ১০ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঘটে যাওয়া আজকের এই দিনের ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এ চাওয়া মাথায় রেখে নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
আজ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪। ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।
ঘটনাবলি:
১৮৯১ – জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি প্রাণহানি ঘটে।
১৯১৪ – কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক।
১৯১৮ – বিশ্বে ব্যাপক ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লাখের অধিক মানুষের প্রাণহানি ঘটে।
১৯১৮ – অষ্ট্রিয়ায় বিপ্লব বাঁধে। অষ্ট্রিয়ার বিপ্লবী জনগণ অষ্ট্রিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। অষ্ট্রিয়ার রাজা রাজধানী ত্যাগ করতে বাধ্য হন। রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মিছিলের আয়োজন করেন।
১৯২০ – ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
১৯৩৬ – কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।
১৯৪০ – ব্রিটেনের যুদ্ধ শেষ হয়।
১৯৫৮ – প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বাস্ট্রেনাক নোবেল সাহিত্য পুরষ্কার প্রত্যাখ্যান করেন।
১৯৬৬ – বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।
১৯৭২ – ঢাকায় মেজর (অবঃ) এম এ জলিল এবং আসম রবের নেতৃত্ব জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ) গঠিত।
১৯৮০ – লন্ডনের ইভনিং নিউজ পত্রিকায় ‘বিদায় লন্ডন’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। যার ফলে এই শতাধিক ইতিহাস সম্পন্ন পত্রিকাটি বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে এই পত্রিকা অভুতপূর্ব আথির্ক সংকটে পড়ে।
১৯৮৪ – নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী, তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
১৯৮৮ – চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুকের চাঞ্চল্য সৃষ্টি করেন।
১৯৯০ – ঢাকা শহরে সম্প্রদায়িক দাঙ্গা-কারফিউ জারি হয়।
১৯৯৪ – চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেইজিং-সিউল চুক্তি স্বাক্ষরিত হয়।
জন্ম:
১৪৪৮ – জন অষ্টম পালাইওলগস, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।
১৮৩৫ – এডলফ ভন বাইয়ের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।
১৮৭৫ – সর্দার বল্লভভাই পটেল, তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তাকে ভারতের লৌহমানব বলা হয়।
১৭৯৫ – ইংরেজ কবি জন কিটস।
১৮২৮ – রসায়নবিদ ও বিদ্যুত বাতির উদ্ভাবক জোসেফ শোয়ান।
১৮৮৭ – চীনের রাষ্ট্রনায়ক চিয়াং কাইশেক।
১৮৯৫ – বি. এইচ. লিডডেল্হার্ট, তিনি ছিলেন ইংরেজ সৈনিক, ইতিহাসবিদ ও তাত্তিক।
১৯২৫ – জন পোপলে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।
১৯৪৪ – কিংকি ফ্রিড্ম্যান, তিনি নামকরা মার্কিন সঙ্গীত শিল্পী, গীতিকার, লেখক, রাজনীতিবিদ ও কলাম লেখক।
১৯৪৬ – স্টিফেন রেয়া, তিনি আইরিশ অভিনেতা।
১৯৬৩ – দুঙ্গা, তিনি ব্রাজিলীয় ফুটবলের সাবেক মধ্যমাঠের রক্ষণাত্মক খেলোয়াড় ছিলেন।
১৯৭৬ – গুটি, তিনি স্প্যানিশ ফুটবলার।
১৯৮২ – জাস্টিন চ্যাটওয়িন, তিনি কানাডীয় অভিনেতা।
২০০০ – ওয়িলও স্মিথ, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
মৃত্যু:
১৭৪৪ – লিওনার্দো লিও, তিনি ছিলেন ইতালীয় সুরকার।
১৭৯৩ – ফরাসি উগ্রপন্থী নেতা জ্যাকুইম পিয়ে।
১৯২৫ – মাক্স লিন্ডার, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯২৬ – হ্যারি হুডিনি, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান ঐন্দ্রজালিক ও হুডিনি।
১৯৬০ – এইচ. এল. ডেভিস, তিনি ছিলেন আমেরিকান লেখক ও কবি।
১৯৭৫ – শচীন দেব বর্মন, তিনি ছিলেন প্রখ্যাতসঙ্গীত শিল্পী।
১৯৮৬ – রবার্ট সেন্ডারসন মুল্লিকেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।
২০০৬ – অমৃতা প্রীতম, তিনি ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি।
২০১৩ – জেরার্ড ডি ভিলিয়ার্স, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও লেখক।