রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, যা বললেন জামায়াত আমির

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, যা বললেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকার কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে গুরুতর আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, “খুব নিকট সময়ের ভিতরেই গোপালগঞ্জের পর ঢাকার কচুক্ষেতে এমন ঘটনা ঘটলো। যদি শ্রমিকদের কোনো ন্যায্য দাবি থাকে, তবে কর্তৃপক্ষের উচিত ন্যায্যতার ভিত্তিতে সমাধান করা। তবে, বিক্ষোভকালে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া যদি বিশেষ কোনো উদ্দেশ্যে হয়ে থাকে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টায় থাকে, তবে এ ঘটনাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কচুক্ষেত এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com