সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
শেখ হাসিনা পাহাড় সমপরিমাণ পাপের বোঝা নিয়ে পালিয়েছে : রফিকুল ইসলাম হিলালী

শেখ হাসিনা পাহাড় সমপরিমাণ পাপের বোঝা নিয়ে পালিয়েছে : রফিকুল ইসলাম হিলালী

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী,শাপলাচত্বরে কি পরিমাণ মাদ্রাসা ছাত্র, আলেম- ওলামা নির্যাতন ও হত্যাকান্ডের শিকার হয়েছে তা এখন প্রতিনিয়ত গণমাধ্যমের খবরে দেখতে পাচ্ছি আমরা। অথচ আওয়ামীলীগ এসব খুন,গুম নির্যাতনের কথা অসীকার করেছে। ঝুলুমকারীকে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর কোন রাষ্ট্রপ্রধান দেশছেড়ে পালিয়েছে এমন নজির নেই।  আওয়ামীলীগের পাহাড় সমপরিমাণ পাপের বুঝা নিয়ে দেশ ছেড়ে পালাতে শেখ হাসিনার।

গতকাল রোববার (৩ নভেম্বর) রাতে  টিপ্রা সাতবারুকা তাজুল উলুম মাদ্রাসায় ধর্মীয় সভায় প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই ছাত্রনেতা আরো বলেন,আমার ৪১ বছর রাজনৈতিক জীবনে কখনই নেশা জাতীয় ও অসৎ কাজের সঙ্গে জড়িত ছিলাম এমন কথা কেউ বলতে পারবে না। জুয়া ও নেশা আসক্তদের সবসময় আমার কাছ থেকে দুরে থাকতে বলি। মহান সৃষ্টিকর্তা ভেজার হন এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের সবসময় বলে থাকি।

মহান সৃষ্টিকর্তা ভেজার হলে আওয়ামীলীগের মতো আমাদেরও এমন পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পর এলাকায় জুয়া,চুরিচামারি বেড়ে গিয়েছিল। যেখানেই এসব ঘটনা ঘটে আমি নিজেই প্রশাসনকে অবহিত করি। আপনাদের আশেপাশে এমন ঘটনা ঘটলে আমাকে জানাবেন। অন্যায়ে বিরুদ্ধে রুখে দাঁড়াতে সর্বদা প্রস্তুত আমি। কিশোরগঞ্জের শহিদী মসজিদে খতিব শায়খুল হাদিস পীরে কামেল আল্লামা শফিকুর রহমান জালালীবাদী এঁর সভাপতিত্বে আরো ইসলামী বক্তাগণ রাতব্যাপী ধর্মীয় আলোচনা করেন। সভায় বিপুল পরিমাণ মুসুল্লির সমাগম ঘটে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com