রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
মোহনগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১২ বোতল দেশীয় মদসহ আটক ১

মোহনগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১২ বোতল দেশীয় মদসহ আটক ১

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা :
নেত্রকোণার মোহনগঞ্জে ১২ বোতল দেশীয় মদসহ লিটন মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরসভার স্টেশন রোডে এ অভিযান পরিচালিত হয়।
মোহনগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ মাহমুদুল হাসান মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে টহল চলাকালীন সন্দেহভাজন লিটন মিয়াকে আটক করা হয়। লিটন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
আটকের পর তাকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুজ্জামান জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com