রবিবার, ২১ Jun ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো।
রোববার সকালে ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আমীর খসরু জানান, সিঙ্গাপুর একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে, যা অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় সহায়ক হয়। এছাড়া, সিঙ্গাপুর দক্ষ শ্রমশক্তি নিতে আগ্রহী এবং বন্দর ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিক্ষা, জাহাজ নির্মাণ, এনার্জি এবং ফাইনান্সিয়াল সেক্টরে বাংলাদেশকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছে।