রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
মোহনগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোহনগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, (নেত্রকোণা):
নেত্রকোনার মোহনগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ হাজার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষা, গম, চিনা বাদাম, পেঁয়াজ, মুগডাল এবং বিভিন্ন ধরনের সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা চত্ত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির, তিনি কৃষকদের মধ্যে প্রণোদনা ও পুনর্বাসন সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুশ শাকুর সাদী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, সাংবাদিক এস.এম. সারোয়ার খোকন, এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমিত বনিক প্রমুখ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com