বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
ডাকাতির পর তুলে নেওয়া সেই ৮ মাসের শিশু উদ্ধার

ডাকাতির পর তুলে নেওয়া সেই ৮ মাসের শিশু উদ্ধার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির পর আট মাসের একটি শিশুকেও অপহরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সেই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনার বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এদিকে শিশুটিকে উদ্ধারের পর রাতেই তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ডাকাতির পর শিশুকে নিতে যায় ডাকাতরা। শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে আজিমপুরের ওই বাসায় থাকেন। দুপুরে একদল ডাকাত তাদের বাসায় ঢুকে দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও শিশুকে নিয়ে যায়।

ঘটনার পরপরই ওই শিশুর ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে ফেসবুকে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com