রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
মোহনগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ

মোহনগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ

আসামি সাবিনা ইয়াসমিন

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, (নেত্রকোণা):
নেত্রকোণার মোহনগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে নেত্রকোণা বিজ্ঞ আদালতে সোপর্দ করে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

থানা সূত্রে জানা গেছে, অভিযানে ৬টি ওয়ারেন্টভুক্ত আসামি সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৪টি সাজাপ্রাপ্ত, ১টি হাজিরা সংক্রান্ত এবং ১টি সাধারণ ওয়ারেন্ট রয়েছে। সাবিনা ইয়াসমিন মোহনগঞ্জ পৌরসভার দক্ষিণ দৌলতপুর এলাকার প্রবাসী জায়েদ রহমানের স্ত্রী এবং বাহাম গ্রামের হেনা আক্তারের মেয়ে।

সাবিনা ইয়াসমিন মোহনগঞ্জ উপজেলার গজধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি বর্তমানে ৩০ নভেম্বর পর্যন্ত ছুটিতে আছেন বলে জানা যায়। তার ছুটির জন্য দুইটি মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়—প্রথমটি ১১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, দ্বিতীয়টি ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। উপজেলা শিক্ষা অফিসার তার আবেদন অনুমোদন করেন। তবে, সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতারণার মাধ্যমে তিনি প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে বসুন্ধরা মোড়ের জামেনা ১৩ লাখ ৫০ হাজার টাকা, মাহমুদপুর গ্রামের মাহবুবুর রহমান ১০ লাখ ২০ হাজার টাকা ও  উত্তর দৌলতপুরের পান্না আক্তার ১২ লাখ টাকা দাবি করে মামলা করেছেন।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com