বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিহত

পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিহত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাশের একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়ে যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক।

রোববার ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের একটি বাস ও একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ট্রাকটি উল্টে গিয়ে পাশের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ জানান, আহত অটোরিকশাচালককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয় বলেও তিনি জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com