মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
কঙ্গো ও উগান্ডায় ছড়াচ্ছে প্রাণঘাতী ইবোলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় সতর্কতা! কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল, সব কষ্ট ভুলে নাড়ির টানে ছুটছে নগরবাসী ৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা ঈদের আনন্দ বিষাদে পরিণত: ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৮ জনের সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল, স্বস্তির লঞ্চ যাত্রা ইরানে মার্কিন হামলা ও তেলের বাজারে অস্থিরতা: আন্তর্জাতিক স্বর্ণবাজারে ধস! ‘মার্কসবাদী’ হয়ে উঠছে এআই, কারণ জানালেন গবেষকেরা ঈদের দিনেও বৃষ্টির পূর্বাভাস ৫ দিন বজ্রঝড়ের শঙ্কা রিয়ালশূন্য স্পেনের বিশ্বকাপ স্কোয়াড যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল ৩ কোটি ৬৮ লাখ টাকা
কলমাকান্দায় ভারতীয় কম্বল পাচারে পুলিশের সদস্যসহ আটক ২

কলমাকান্দায় ভারতীয় কম্বল পাচারে পুলিশের সদস্যসহ আটক ২

একেএম মোজাম্মেল হক, কলমাকান্দা (নেত্রকোণা):

নেত্রকোণার কলমাকান্দায় অবৈধপথে আনা ৩৫২ পিস ভারতীয় কম্বলসহ এক পুলিশ কনস্টেবল ও আরও একজনকে আটক করেছে সেনাবাহিনী। এসব কম্বলের বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।

রবিবার (১৭ নভেম্বর) ভোরে কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার ধিকপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে কলমাকান্দা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. আল আমিন মিয়া (৩০), যার বিপি নম্বর ৯৪১৪১৭৬০০৮। অপরজন হলেন কলমাকান্দার ধোয়ারিকোনা গ্রামের আব্দুল আলিম (৪৫)।

এ ঘটনায় জব্দকৃত তালিকায় রয়েছে একটি সাধারণ ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৩২৫৬), দুটি মোটরসাইকেল, একটি ড্রাইভিং লাইসেন্স, তিনটি মোবাইল ফোন, একটি জাতীয় পরিচয়পত্র, একটি মানিব্যাগ, বেশ কিছু কাগজপত্র এবং নগদ ৩৭৩ টাকা।

সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে একটি টহল দল ভোরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩৫২ পিস ভারতীয় কম্বলসহ একটি ট্রাক আটক এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বিষয়টি শুনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে কনস্টেবলের নাম ও পরিচয়ের বিষয়টি অবহিত করলে তার থানার কর্মরত পুলিশ সদস্য বলে নিশ্চিত করেন ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে সুকৌশলে ভারতীয় পণ্য ও মাদক দেশের অভ্যন্তরে পাচার হচ্ছে। এ চোরাচালানে জড়িত একাধিক চক্র সক্রিয়ভাবে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com