রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল সংবাদদাতা || নেত্রকোণার আলো ডটকম:
টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে চার জনের মধ্যে পিকআপের চালক ও তার সহযোগী এবং দুজন পিকআপের যাত্রী রয়েছে জানা গেছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর  এ তথ্য নিশ্চিত করেছেন।
মধুপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) দুলাল মিয়া বলেন, ‘‘বিনিময় পরিবহনের একটি বাস ধনবাড়ি থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছলে সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চার জন মারা যান। আইনি প্রক্রিয়া শেষে চার জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com