রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

ছেলেসহ খালাস পেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

ছেলেসহ খালাস পেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, তার ছেলে খন্দকার মাহবুব হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর ডা. মাহবুবুর রহমানকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম এ রায় দেন।

মামলার অভিযোগে বলা হয়েছিল, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ও বিশ্ব ব্যাংকের প্রকল্পভুক্ত বিদেশগামী কর্মকর্তা-কর্মচারীদের বিমানের টিকিট সরবরাহে প্রতারণা, জালিয়াতি এবং অস্বচ্ছ প্রক্রিয়ায় সাজানো টেন্ডারের মাধ্যমে সরকারের ৪৮ লাখ ৫১ হাজার ৮০ টাকার আর্থিক ক্ষতি করেন।

২০০৮ সালের ১ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক লুৎফর রহমান মামলাটি দায়ের করেন। ২০১৭ সালের ১২ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর, ২০১৮ সালের ৩০ জুলাই আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজ (২৮ নভেম্বর) আদালত আসামিদের খালাস দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com