বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
ফ্যাসিবাদ ফেরার রাস্তা তৈরি না করার আহ্বান মির্জা ফখরুলের

ফ্যাসিবাদ ফেরার রাস্তা তৈরি না করার আহ্বান মির্জা ফখরুলের

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ পরাজিত হলেও যে কোনো সময় ফিরে আসতে পারে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন ফ্যাসিবাদ ফেরার কোনো সুযোগ তৈরি না হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত “রাষ্ট্র পুনর্গঠনে লেখক-শিল্পীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের সমাজে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা একটি চ্যালেঞ্জিং কাজ। কিন্তু এটি করা ছাড়া আমাদের সামনে কোনো পথ নেই। রাষ্ট্র ও সমাজকে জনমানুষের উপযোগী করে গড়ে তোলার দায়িত্ব এখন আমাদের। দুর্ভাগ্যবশত, আমরা এমন কিছু কাজ করছি যা ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে।”

তিনি বলেন, “৫৩ বছর পেরিয়ে গেলেও আমরা এখনও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি করতে পারিনি। আমরা সবসময় সংঘাত ও বিভাজনের মধ্যে রয়েছি। কিন্তু এই মুহূর্তে আমাদের ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি।”

সভায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মুক্তিযুদ্ধের পর সাংস্কৃতিক বিপ্লবের ওপর যে গুরুত্ব দেওয়া উচিত ছিল, তা দেওয়া হয়নি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রাজনৈতিক নেতৃত্বের দায়বদ্ধতার ওপর জোর দিয়ে বলেন, “রাজনৈতিক সংস্কার টিকে থাকবে না যদি নেতৃত্বে পরিবর্তন না আসে।”

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “কবি ও সাহিত্যিকেরা পৃথিবীকে বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণঅভ্যুত্থানের বিপরীতে যে প্রতিবিপ্লব দেখা যায়, তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হান। সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, লেখক সলিমুল্লাহ খান, লেখক ও সাংবাদিক আবু সাঈদ খানসহ বিশিষ্ট ব্যক্তিরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com