বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক

৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

যথাযথ পদোন্নতি, জাতীয় পে কমিশন গঠন, এবং বেতন বৈষম্য দূর করাসহ ৯ দফা দাবিতে আগামী ৪ ডিসেম্বর (বুধবার) সচিবালয়ে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সচিবালয়ের ‘বাদাম তলা’ পয়েন্টে আয়োজিত কর্মসূচিতে এ মহাসমাবেশের ঘোষণা দেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। তিনি বলেন, “দাবি বাস্তবায়নে আমরা মাঠে আছি। গড়িমসি না করে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে, কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন। বেতন বৈষম্য দূর করতে ২০ গ্রেডেরপরিবর্তে ১০টি গ্রেড নির্ধারণ।  ৫০ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন। টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করা। ১০০ শতাংশ পেনশন এবং ৪০০ শতাংশ গ্র্যাচুইটি সুবিধা পুনর্বহাল। চাকরির অবসর বয়সসীমা ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করা।
কর্মসূচিতে একজন যুগ্মসচিবের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং গড়িমসির অভিযোগ তুলে তার অপসারণের দাবিও জানানো হয়েছে।

এই মহাসমাবেশ সরকারের কাছে দাবিগুলো তুলে ধরে তাদের বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করছেন আন্দোলনকারীরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com