মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

নারী হজ যাত্রীদের সৌদি আরবের ৯ নির্দেশনা

নারী হজ যাত্রীদের সৌদি আরবের ৯ নির্দেশনা

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

দুই পবিত্র মসজিদে আরামদায়ক ও সম্মানজনকভাবে পরিদর্শনে নারী হজ যাত্রীদের জন্য নয়টি নির্দেশনা জারি করা হয়েছে। মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করেছে। খবর গালফ নিউজ।

ইনফোগ্রাফির মাধ্যমে কর্তৃপক্ষ এক্স পোস্টে এ নির্দেশনা শেয়ার করেছে। এসব নির্দেশনা নারীদের নামাজের স্থানগুলোতে মেনে চলতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে: ১. যথাযথ ইসলামিক পোশাক পরিধান করা। ২. দায়িত্বরত কর্মীদের সঙ্গে উত্তম আচরণ করা। ৩. ফ্লোরে ঘুমানো কিংবা বসা পরিহার করা। ৪. নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। ৫. নামাজের স্থানে খাওয়া বা পানি পান করা থেকে বিরত থাকা। ৬. হইচই না করা। ৭. জুতা পায়ে কার্পেটের ওপর না হাঁটা। ৮. পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেয়া। ৯. ব্যক্তিগত মালামাল সাবধানে রাখা।

এই নির্দেশনাগুলি নারী হজ যাত্রীদের জন্য নামাজের স্থানগুলোতে সম্মান বজায় রাখতে এবং পরিবেশ রক্ষায় সাহায্য করবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com