সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
টিএসসিতে শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে অভিনব প্রতিবাদ

টিএসসিতে শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে অভিনব প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মাত্রাতিরিক্ত শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে সাউন্ড বক্স বাজিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল শনিবার রাতে সাউন্ড বক্স বাজিয়ে এই অভিনব প্রতিবাদ করেন তারা। রাত পৌনে ৯টায় শুরু হয়ে যা চলে রাত ১১টা পর্যন্ত। এসময় উপাচার্যের বাসভবনের সামনে বিভিন্ন হিন্দি গান পরিবেশন করা হয়।

ঢাবির শামসুন নাহার হলের শিক্ষার্থী ইরিত্তা বলেন, “টিএসসিতে শব্দ দূষণের সমস্যাটা পুরোনো। এখন টিএসসিতে বহিরাগতরা কোনো অনুমতি ছাড়া নিয়মিত গানবাজনা ও সমাবেশ করছে। এমনকি রাত ১২টার পরেও গানবাজনা হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে শামসুন নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীরা। এক্ষেত্রে প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, “নভেম্বর-ডিসেম্বর পরীক্ষার সিজন। এই সময়েও এগুলো হচ্ছে। প্রশাসন তো এগুলো জানে। প্রশাসন এসব বন্ধ করার আশ্বাস দিলেও দৃশ্যমান কিছু দেখি নাই। তাই উপাচার্যের বাসার সামনে গান বাজিয়ে প্রতিবাদ করছি। এতে অন্তত উপাচার্য স্যার বুঝুক, আমাদের কেমন অনুভূতি হয়।”

পরে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দায়িত্বশীলদের আশ্বাসে কর্মসূচি শেষ করা হয়।

এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর থেকে মাইক বাজিয়ে যে কোনো অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাত ১১টার দিকে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com