সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও এই ঘটনার মধ্য দিয়ে তার দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান ঘটেছে বলে মনে করা হচ্ছে।
আসাদ সরকারের পতন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (৮ ডিসেম্বর) দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন,
“রাজনৈতিক পরিসরে যখন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ ওঠে, তখন আমি ইউটিউবে জুলাই-অগাস্ট মাসের খবরগুলো দেখি। সেসব দেখার পর জলপাই রঙের উর্দি পরা দেশপ্রেমিক অফিসার ও সৈনিকদের জন্য এক গভীর অনুতাপ অনুভব করি। জেনারেলদের বিরুদ্ধে গিয়ে তাদের নেওয়া এই বোল্ড ডিসিশনের কী নিদারুণ অপচয়!”
হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসে ইঙ্গিতপূর্ণ বক্তব্য থাকলেও এটি সরাসরি সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির প্রতি মনোযোগ আকর্ষণ করেছে বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকরা তার মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।