সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
সিরিয়ায় আসাদের পতন নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

সিরিয়ায় আসাদের পতন নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও এই ঘটনার মধ্য দিয়ে তার দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান ঘটেছে বলে মনে করা হচ্ছে।

আসাদ সরকারের পতন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (৮ ডিসেম্বর) দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন,

“রাজনৈতিক পরিসরে যখন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ ওঠে, তখন আমি ইউটিউবে জুলাই-অগাস্ট মাসের খবরগুলো দেখি। সেসব দেখার পর জলপাই রঙের উর্দি পরা দেশপ্রেমিক অফিসার ও সৈনিকদের জন্য এক গভীর অনুতাপ অনুভব করি। জেনারেলদের বিরুদ্ধে গিয়ে তাদের  নেওয়া এই বোল্ড ডিসিশনের কী নিদারুণ অপচয়!”

হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসে ইঙ্গিতপূর্ণ বক্তব্য থাকলেও এটি সরাসরি সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতির প্রতি মনোযোগ আকর্ষণ করেছে বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকরা তার মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com