মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

২৫-এর পর নারীদের যে ভিটামিন খাওয়া উচিত

২৫-এর পর নারীদের যে ভিটামিন খাওয়া উচিত

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

আপনার শরীরে ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা আর অস্থিরতার মতো সমস্যা শুরু হয়। বিশেষ করে আপনি যদি নারী হোন, আর বয়স যদি ২৫ বছর পেরিয়ে যায়, তাহলে কয়েকটি ভিটামিন নিয়ম করে আপনাকে খেতেই হবে।

শরীর সুস্থ রাখতে ১৩টি ভিটামিনের প্রয়োজন আছে। একেকটি ভিটামিনের কার্যকারিতা একেক রকম। শরীরে ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি লাগে, শরীর দুর্বল হয়ে পড়ে, মাথা ঘুরায় এবং অস্থিরতার মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে যেসব নারীর বয়স ২৫ পেরিয়েছে, তাদের জন্য কিছু ভিটামিন শরীরে প্রবেশ করা অত্যন্ত জরুরি।

চলুন জেনে নেওয়া যাক কী কী ভিটামিন আপনার শরীরে প্রয়োজন—

ভিটামিন ‘বি১২’
এ ভিটামিনের অভাবে মানসিক অবসাদ দেখা দিতে পারে। ত্বক বিবর্ণ হয়ে যায়। ডিম, মাশরুম, মাংস, সামুদ্রিক মাছ, দুধ, দই, ছানায় প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি১২’ থাকে।

ভিটামিন ‘সি’
ত্বকের বলিরেখা দূর করে এবং ঔজ্জ্বল্য বাড়ায়। মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। পেয়ারা, লেবু, আমলকী, ব্রোকোলি, ফুলকপি, টমেটো, পালংশাকে ভিটামিন ‘সি’ থাকে।

ভিটামিন ‘কে’
হাড় মজবুত করতে সহায়ক। ব্রোকোলি, পালংশাক, বরবটি, মুরগির মাংস, ডিম এবং সয়াবিনে ভিটামিন ‘কে’ রয়েছে।

ভিটামিন ‘ই’
বন্ধ্যত্ব প্রতিরোধ করে। ত্বক ও চুলের যত্নে ভিটামিন ‘ই’ ক্যাপসুল জনপ্রিয়। পালংশাক, অ্যাভোকাডো, কাঠবাদাম ও চিনাবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ই’ পাওয়া যায়।

ভিটামিন ‘ডি’
হাড় শক্তিশালী করতে অপরিহার্য। ডিমের কুসুম, দুধ, মাশরুমে ভিটামিন ‘ডি’ থাকে। মাশরুমের স্যুপ খেলে ভালো উপকার পাওয়া যায়।

শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সঠিকভাবে গ্রহণ করতে পারলে ক্লান্তি, দুর্বলতা এবং বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান সম্ভব। তাই খাদ্যতালিকায় প্রতিদিন টাটকা সবজি, ফল এবং প্রোটিনসমৃদ্ধ খাবার রাখুন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com