সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অঙ্কে: হাসনাত আবদুল্লাহ

প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অঙ্কে: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শিক্ষা সবার অধিকার, বাণিজ্যের পণ্য নয় জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, হাজার টাকার আবেদন ফি, যাতায়াত ও থাকার খরচ—বর্তমান ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য এক ভয়ানক আর্থিক চাপ। প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অঙ্কে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, মেধার মূল্যায়ন নয়, বৈষম্যের দেওয়াল টেনে দিচ্ছে এই ব্যবস্থা। উচ্চশিক্ষা কি শুধুই ধনীদের জন্য?

সবশেষে তিনি বলেন, আবেদন ফি কমাও, গুচ্ছ পদ্ধতি চালু রাখো।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com