রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

নেত্রকোণায় দুই মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, সন্দেহ মানব পাচার

নেত্রকোণায় দুই মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, সন্দেহ মানব পাচার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার আটপাড়ায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার বলছে, মানব পাচার ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক পেজ) বিটিএসের পাল্লায় পড়ে ঘরছাড়া হয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থী দুইজন হচ্ছে, মীম আক্তার (১২) ও কামরুন্নাহার (১৩) । তারা  দুই জনেই আটপাড়ার হযরত ফাতেমা (রহঃ) মহিলা মাদ্রাসার ছাত্রী। এদের মধ্যে মীম আক্তার উপজেলার মোবারকপুর গ্রামের বরিউল আওয়ালের মেয়ে এবং কামরুন্নাহার মল্লিকপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

শুক্রবার বিকেলে আটপাড়া উপজেলা নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় তারা।

নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান,  পরিবারের আজান্তে স্মার্ট ফোনের মাধ্যমে বিটিএসের খপ্পড়ে পড়ে। বৃহস্পতিবার উপজেলা সদরের বিভিন্ন দোকান থেকে বিটিএসের বিভিন্ন স্টিকার সংগ্রহ করে এবং সর্বশেষ শুক্রবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে তারা বের হয়ে যায়। পরে  বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে আটপাড়া থানার পুলিশকে অবগত করেন।

মীম আক্তারের বাবা রবিউল আউয়াল জানান,পরিবারের অজান্তেই স্মার্ট ফোন ব্যবহার করে মীম আক্তার। ফোন দিয়ে মানব পাচারকারী গ্রুপ বিটিএসে আসক্ত হয়েছে । বিষয়টি  আমি পরে জেনেছি। কাউকে কিছু না বলে শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়। আমরা এখনো তাদের সন্ধান পাইনি।’

কামরুন্নাহারে বাবা আব্দুল খালেকও  একই কথা জানিয়েছেন।

শনিবার আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, দুই মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হওয়ার ব্যাপারে পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন।  নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থী দিনের বেশিরভাগ সময় অনলাইনে কাটাতো। অনলাইনের বিভিন্ন এপসের মধ্যে  বিটিএসে আসক্ত ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তাদেরকে বলেছি, তারা যে মোবাইল ফোন চালাতো ওই ফোনগুলো নিয়ে আসতে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়ার কথা বলেছি। আমরা তদন্ত করে ওই ছাত্রদের খুঁজে বের করা করার সব চেষ্টাই করবো।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com