শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
বড়দিন উপলক্ষে নেত্রকোণায় পুলিশ সুপারের মতবিনিময় সভা

বড়দিন উপলক্ষে নেত্রকোণায় পুলিশ সুপারের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন বড়দিন-২০২৪ উপলক্ষে নেত্রকোণায় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় নেত্রকোনা জেলার বিভিন্ন গীর্জা ও চার্চের প্রতিনিধিবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ তার বক্তব্যে উল্লেখ করেন:

১. বড়দিন উপলক্ষে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
২. সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩. বড়দিনের আনুষ্ঠানিকতায় কোনো বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে দ্রুত সংশ্লিষ্ট থানা বা পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার অনুরোধ জানান।
৪. সবাইকে সম্প্রীতির পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. সাহেব আলী পাঠানসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
পুলিশ সুপার সভার শেষে সবাইকে বড়দিনের শুভেচ্ছা ও ধন্যবাদ জানানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com