মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিল বাংলাদেশ

সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অফিশিয়াল পেজে এক পোস্ট দেন এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তিকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪। অধ্যাদেশের ২(ভ) ধারা অনুযায়ী নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকার সাইবার সুরক্ষার অন্তর্ভুক্ত হবে।’

এছাড়াও আইসিটি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়েব আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন বলেন, ‘দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিয়েছে। কেননা, নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারও ২(ভ) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর অন্তর্ভুক্ত।’

এর আগে জনগণের চাহিদার কথা বিবেচনা করে অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করতে বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com