বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আইন মেনে জুলাইয়ে হতাহতের প্রতিটি ঘটনার বিচার হবে দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববাজারে তেলের দামে ফের বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
সাদপন্থি শীর্ষ নেতা গ্রেপ্তার

সাদপন্থি শীর্ষ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ আরেক নেতা জিয়া বিন কাসেমকে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় গণমাধ্যমকে তথ্যটি জানান তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান।

গ্রেপ্তার জিয়া বিন কাসেম ওই মামলায় ৬নং আসামি। এর আগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একই মামলার ৫নং আসামি মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করে পুলিশ।

মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান বলেন, টঙ্গী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সাদপন্থি জিয়া বিন কাসিম চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে শনিবার সকালে এরেস্ট হয়েছেন। বর্তমানে তাকে চট্টগ্রাম থেকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার বলেন, আমাদের থানা পুলিশ ও যৌথ বাহিনীর টিম গ্রেপ্তার করেছে শুনেছি। এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। না আসা পর্যন্ত বলতে পারব না। এসে পৌঁছানোর পর জানাব।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com