সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার মদন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ ২৮ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
রবিবার নেত্রকোণার চীফ জুডিসিয়িল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস. এম রাজিবুল হাসান তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবি দিদারুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় বলা হয়, মদন উপজেলার চানগাঁও গ্রামের ছাত্রদল নেতা মদন পৌরশহরে দীর্ঘদিন ধরে একটি ফলের দোকান পরিচালনা করে আসছিলেন। ২০২২ সালের ২৩ এপ্রিল তার দোকানে আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালান। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর শামছুল হক বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ আরো ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরন আইনে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। পরে রবিবার নেত্রকোণার বিচারিক আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।