সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
তিন দফা দাবিতে নেত্রকোণায় বিডিআর সদস্যদের মানববন্ধন

তিন দফা দাবিতে নেত্রকোণায় বিডিআর সদস্যদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণায় ২০০৯ সালের পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যূত ও সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যরা তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টা থেকে পৌরসভার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নেত্রকোণা জেলার সমন্বয়ক মাসুদ খান, আবু নাসের, নায়েব সুবেদার হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হাসনাত জনি এবং চাকরিচ্যূত বিডিআর সদস্যের স্ত্রী লিমা আক্তার।

বক্তারা বলেন, পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ হওয়া ও খালাস প্রাপ্ত তাদের মুক্তি দেয়া, প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যূত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সরকারি সুবিধাসহ পুনরায় চাকরিতে পুণর্বহাল করা এবং তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার লক্ষ্যে প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দেওয়ার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, এ ধরনের বৈষম্যমূলক পদক্ষেপের বিরুদ্ধে তারা ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com