সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির রফিকুল

এক যুগ পর কারামুক্ত হলেন ডেসটিনির রফিকুল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ১২ বছর পর কারামুক্ত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন।

এ সময় রফিকুল আমিন বলেন, আমাদের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। এগুলো রাজনৈতিক ষড়যন্ত্র। প্রাতিষ্ঠানিকভাবে সুসংগঠিত হয়ে নতুনভাবে যাত্রা শুরু করবে ডেসটিনি গ্রুপ।

এর আগে বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের রায়ে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমিনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দেন আদালত।

তবে রফিকুল আমিন গত ১২ বছর ধরে কারাগারে আছেন। রায়ে আদালত বলেছেন, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে। এ হিসেবে এমডি রফিকুল আমিনের সাজা খাটা হয়ে গেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com