শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পেলেন তাহমিদা নেত্রকোণায় উদীচী ট্র্যাজেডি দিবস পালিত নেত্রকোণায় ‘শিক্ষার প্রধান সমস্যা চিহ্নিতকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোণা-২ আসনে এনসিপর  মনোনয়ন প্রত্যাশী জুলাই বিপ্লবের  সৈনিক আকাশ অভি লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি : মতিউর রহমান আকন্দ মোহনগঞ্জ হাসপাতালে নার্সের টাকা নেওয়ার অভিযোগ মোহনগঞ্জকে মাদক ও জুয়া মুক্ত করার অঙ্গীকার বাবরের নেত্রকোণার পাঁচটি আসনে বিএনপির মনোনিত প্রার্থী যারা নেত্রকোণায় ‘গিভিং টিউসডে বাংলাদেশ মুভমেন্ট’ বিষয়ক সভা অনুষ্ঠিত মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা টিপু সুলতানের স্ত্রী নিহত, আহত ২
নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শেখ পরিবারের নামে নির্মিত ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করলো অন্তর্বর্তীকালীন সরকার। নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুক একাউন্ট থেকে দেয়া এক পোস্টে এই কথা জানান।

বলা হয়েছে, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণার নাম পরিবর্তন করে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের নাম পরিবর্তন করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁর নাম পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় করা হয়েছে।

এছাড়া, মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুরকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশকে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুরকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিনেইম ইউনিভার্সিটি, চট্টগ্রামকে মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যরোস্পেস বিশ্ববিদ্যালয় এর নাম পরিবর্তন করে অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com