শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০ হাজার ৯৫ জন

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬০ হাজার ৯৫ জন

নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিতে অনুষ্ঠিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন। রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর এমবিবিএস ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে ফল প্রকাশ সংক্রান্ত সভায় সিদ্ধান্ত নেয়ার পর বিকেল সাড়ে ৪টার পর এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। ফলাফলে দেখা গেছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী।

এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য পাওয়া যাবে। এছাড়া উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়েও ফল জানিয়ে দেয়া হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com