শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দীর্ঘ ১১ বছর পর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। প্রধান বক্তা ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন।
সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। খালিয়াজুরী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন এর সভাপতিত্বে এবং সাবেক আহ্বায়ক মাসুদ রানার সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সহ-সভাপতি ও খালিয়াজুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা।
সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রউফ স্বাধীন, আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক প্রার্থী ইদ্রিস আলী মোল্লা, মাহবুবুর রহমান কেষ্টু, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, আসিফুজ্জামান চৌধুরী উজ্জল, এরশাদুল আলম শাহীন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। খালিয়াজুরী উপজেলার ৬ ইউনিয়ন কমিটির প্রত্যেকটির ৭১ জন করে মোট ৪২৬ জন ভোটারের মধ্যে ৩১৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলে সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে আব্দুর রউফ স্বাধীন এবং সাধারণ সম্পাদক পদে ৯৮ ভোট পেয়ে মাহবুবুর রহমান কেষ্টু নির্বাচিত হন।