সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদের দুই দিনের রিমান্ড

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদের দুই দিনের রিমান্ড

ফাইল ফটো

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে মেহেরপেুরের সিনিয়র জুৃডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আদালতে হাজির করা হলে বিচারক উভয় পক্ষের শুনানি শেষে তাঁর জামিন না মঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় সরকারি পক্ষে পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম, কোর্ট পুলিশ পরিদর্শক মানস রঞ্জন ঘোষ এবং আসামি পক্ষে ইব্রাহিম শাহীন আইনজীবীর দায়িত্ব পালন করেন। এর আগে বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়।

মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর সালেহ আহমেদ নাসিম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার দুটি মামলায় তাঁকে জেল গেটে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে এবং একটি মামলায় রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ বিচারক জেল গেটে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় আসামিপক্ষে আইনজীবী হিসেবে অংশ নেন ইব্রাহিম শাহীন। তিনি জানান, অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। আমি বিজ্ঞ আদালতের কাছে সে হিসেবে আসামি যাতে ন্যায় বিচার পান সে আবেদন করেছি এবং একই সঙ্গে জামিনের আবেদন করি। বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করেছেন।

মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত একটি জিআর ২৬৩/২৪ এবং ২৭৭/২৪ এ দুটি মামলায় তাঁকে মেহেরপুর সদরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মেহেরপুরের পাশাপাশি ঢাকাতেও সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা হয়। গত বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

ফরহাদ হোসেন টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নির্বাচনে অংশ নেন ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। আর দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ফরহাদ হোসেন ১৯৭২ সালের ৫ জুন মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বোসপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছহিউদ্দীন বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য ছিলেন।

ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি। ২০১৪ সালে নৌকা প্রতীক নিয়ে মেহেরপুর-১ আসনে জয়লাভ করেন। পরে ২০১৮ সালে জয়লাভ করলে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com