সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:
নেত্রকোণার মোহনগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সুলতান আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে মোহনগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, থানায় দায়ের করা মামলা নং- ০৫(১২)২৪ এর তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের পর সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মোঃ সুলতান আহম্মেদকে নেত্রকোণার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি আমিনুল ইসলাম।