সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

নেত্রকোণায় অন্তঃসত্ত্বা নারীসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোণায় অন্তঃসত্ত্বা নারীসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পৃথক স্থানে এক অন্তঃসত্ত্বা নারী ও এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উদ্ধারকৃতরা হলেন—গৃহবধূ লিজা আক্তার (২০), যিনি কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের এহসানুল হক মিলনের দ্বিতীয় স্ত্রী এবং অন্তঃসত্ত্বা ও এক সন্তানের জননী নুরুন্নাহার (২৩), যিনি সীমান্তবর্তী লেংগুরার তারানগর গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আঠারো মাস আগে লিজা আক্তারের সঙ্গে এহসানুল হক মিলনের বিয়ে হয়। বিয়ের পর তারা কলমাকান্দা মধ্য বাজারের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল, যা আত্মহত্যার কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজন দরজা বন্ধ পেয়ে পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে। পরে রান্নাঘরের জানালার গ্রীলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, অন্তঃসত্ত্বা নুরুন্নাহার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সাহরির সময় শাশুড়ি ডাক দিলে তার স্বামী ঘুম থেকে উঠে স্ত্রীকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।a

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com