শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
নেত্রকোণায় ইসলামীক ঐক্য জোট বাংলাদেশ এর ইফতার ও দোয়া মাহফিল

নেত্রকোণায় ইসলামীক ঐক্য জোট বাংলাদেশ এর ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণা জেলা ইসলামী ঐক্য জোটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় শহরের ষড়ঋতু রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।

ইসলামী ঐক্য জোট নেত্রকোণা জেলা শাখার সভাপতি পীরে কামেল সাইকুল হাদিস আল্লামা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েম খান।

এসময় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ঐক্যজোট বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা শরিফ উদ্দিন তালুকদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা প্রশাসনের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মহেদী হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খাণ মিলকী, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল মতিন, এন আকন্দ আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন, হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা আবুল কাশেম, জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মুফতি তাহের কাশেমী, হেফাজতে ইসলাম নেত্রকোণার সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, খেলাফত মজলিসের প্রতিনিধি মুফতি হাবিবুর রহমান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক শেখ হাসনাত জনিসহ অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com