রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:
নেত্রকোণার মোহনগঞ্জে পৌর ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১ জুন) দুপুর ১২টার দিকে এই নির্মাণকাজের উদ্বোধন করেন মোহনগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, সাবেক বিএনপি নেতা মাহবুবুর নবী শেখ, সিরাজ উদ্দিন তালুকদার, ভিপি জাহাঙ্গীরসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এম.এস দোহা ও মো. কামরুল ইসলাম রতন প্রমুখ।