সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
ভারতে বিমান বিধ্বস্ত, উপ-মুখ্যমন্ত্রীসহ ৫ জন নিহত

ভারতে বিমান বিধ্বস্ত, উপ-মুখ্যমন্ত্রীসহ ৫ জন নিহত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) প্রভাবশালী নেতা অজিত পওয়ার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামাতি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অজিত পওয়ারসহ বিমানে থাকা মোট ৫ জনই প্রাণ হারিয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টার দিকে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করে। এর প্রায় এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে এটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের মধ্যে অজিত পওয়ারের পাশাপাশি একজন পাইলট ও তার নিরাপত্তা কর্মীরা রয়েছেন। আজ বারামাতিতে অজিত পওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটি আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। তবে ঠিক কী কারণে বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল বা দুর্ঘটনার শিকার হলো, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো নিশ্চিত কিছু জানাতে পারেনি। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে অজিত পওয়ারের নেতৃত্বে এনসিপি দুই ভাগে বিভক্ত হয় এবং তিনি এনডিএ সরকারে যোগ দিয়ে উপ-মুখ্যমন্ত্রী হন। সম্প্রতি দলটির দুই অংশের মধ্যে পুনর্মিলনের চেষ্টা চলছিল এবং তারা আসন্ন নির্বাচনে যৌথভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিল। তার এই আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com