শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর মগবাজারস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তায় জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উদ্ভূত পরিস্থিতি ও সহিংসতার প্রেক্ষাপটে দলের অবস্থান পরিষ্কার করতেই এই জরুরি আয়োজন।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com