সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
ভোটাধিকার রক্ষায় রুখে দাঁড়ানোর ডাক মির্জা আব্বাসের

ভোটাধিকার রক্ষায় রুখে দাঁড়ানোর ডাক মির্জা আব্বাসের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত ভোটাধিকার প্রয়োগ করতে দেশের প্রতিটি মানুষকে ভোটকেন্দ্রে যেতে হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর শাহবাগে এক নির্বাচনী সভায় তিনি ভোটারদের নির্ভয়ে পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “২০০৮ সালের মতো আবারও নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনা লক্ষ্য করছি। আগে ফলাফল সন্ধ্যায় পাওয়া যেত, এখন বলা হচ্ছে দুই-তিন দিন লাগবে—এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” মির্জা আব্বাস অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে থাকা কিছু অসাধু লোক এখনো একটি বিশেষ দলের হয়ে কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশে বসে অপপ্রচারকারীদের সমালোচনা করে তিনি বলেন, “যাদের দেশের প্রতি এতই প্রেম, তারা দেশে এসে রাজনীতি করেন না কেন? বিদেশে বসে বিএনপি ও জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে তারা মূলত দলের ক্ষতি করছে।” এছাড়া মাদ্রাসার শিক্ষা নিয়ে মিথ্যাচারকারীদের বিরুদ্ধেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

নিজের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আব্বাস বলেন, “আমি ঢাকায় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠসহ অসংখ্য উন্নয়ন করেছি। আমি পাঁচবার নির্বাচন করেছি, কখনও কারও বিরুদ্ধে কুৎসা রটিয়ে ভোট চাইনি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য।”

শাহবাগের সভা শেষে তিনি কাটাবন, এলিফ্যান্ট রোড ও পিজি হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন। রাতে নয়াপল্টনে ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে মতবিনিময়ের মাধ্যমে তাঁর প্রচার কাজ অব্যাহত রাখার কথা রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com