সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৪০ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর দ্রুততম সময়ের মধ্যে যোগদানপত্র জমা দিতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com