বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
দুই যাত্রীর লাগেজে মিলল ৩২ লাখ টাকার সিগারেট

দুই যাত্রীর লাগেজে মিলল ৩২ লাখ টাকার সিগারেট

দুই যাত্রীর লাগেজে মিলল ৩২ লাখ টাকার সিগারেট

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার (৪ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা দুটি ভিন্ন ফ্লাইটে (এফজেড-৫২৩ ও ইকে-৫৮৬) অভিযান চালানো হয়। যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগ থেকে ৩৪০ কার্টন এবং মোহাম্মদ হাসানের লাগেজ থেকে ৪৫৮ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত মোট ৭৯৮ কার্টন সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ লাখ ৯২ হাজার টাকা।

রাজস্ব ফাঁকি রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com