সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারকৃত ছয় আসামিকে হাজির করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আলোচিত এই মামলার রায় প্রদান করবেন।

গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ ছয়জন। মামলার মোট ৩০ জন আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় আবু সাঈদের বাবা মুকুল হোসেন এবং আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ মোট ২৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গত ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com