মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

হজযাত্রীদের জন্য ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য পবিত্র হজ পালনের ক্ষেত্রে একমাত্র ‘হজ ভিসা’ ছাড়া অন্য সব ভিসা অবৈধ ঘোষণা করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ভ্রমণের জন্য ব্যবহৃত ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা টুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এসব ভিসাধারীদের হজের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

সৌদি আরবে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ‘নুসুক’  অ্যাপের মাধ্যমে বুকিং সম্পন্ন করে প্রয়োজনীয় পারমিট সংগ্রহ করতে হবে। মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, হজের সব বুকিং শুধুমাত্র অনুমোদিত মাধ্যমেই করতে হবে। কোনো ধরনের অননুমোদিত বা ভুয়া চ্যানেলে লেনদেন না করতে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অসাধু চক্রের প্রতারণা থেকে হজযাত্রীদের রক্ষা করতেই ২০২৬ সালের হজের আগে এই আগাম সতর্কবার্তা জারি করল সৌদি সরকার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com