রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের

বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করে, তবে তারা মানচিত্রে থাকবে নাকি ইতিহাসে হারিয়ে যাবে, তা তাদেরই ঠিক করতে হবে। শনিবার (১৬ মে) নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘সেনা সংবাদ’ অধিবেশনে ইসলামাবাদের প্রতি এমন নজিরবিহীন ও কঠোর সামরিক হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর সম্পর্কে এই মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

গত বছর কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার জবাবে ৭ মে পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) নিখুঁত বিমান হামলা চালায় ভারত, যা ‘অপারেশন সিন্দুর’ নামে পরিচিত। টানা ৮৮ ঘণ্টার সেই সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতি হলেও, এই অপারেশনের প্রথম বার্ষিকীতে ভারতীয় সেনাপ্রধানের বিস্ফোরক মন্তব্য প্রমাণ করে যে সীমান্ত উত্তেজনা এখনো কাটেনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com