বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ফ্যামিলি কার্ড নয়, সরকারের কাছে জাস্টিস কার্ড চাই: হাসনাত আব্দুল্লাহ

ফ্যামিলি কার্ড নয়, সরকারের কাছে জাস্টিস কার্ড চাই: হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো নানা সুবিধা চালু থাকলেও সাধারণ মানুষ এখনও কাঙ্ক্ষিত ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই সরকারের কাছে এবার ‘জাস্টিস কার্ড’ চালুর জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি তোলেন।

এমপি হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, “দেশে এখনও আইসিইউ সংকট কাটেনি, ঘুষ ছাড়া চাকরি মিলছে না এবং থানাকেন্দ্রিক দালালচক্রের দাপট চলছে। এর ফলে সাধারণ মানুষ ন্যায্য সেবা পাচ্ছে না।” দেশে বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি চলছে উল্লেখ করে তিনি বলেন, বিচার না পাওয়ার আশঙ্কায় অনেক ভুক্তভোগী এখন বিচার চাওয়াই বন্ধ করে দিচ্ছেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ এবং কুমিল্লা জেলা তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে বুধবার কুমিল্লার লালমাই, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় আরও তিনটি পথসভা অনুষ্ঠিত হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com