শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্ববাজারে এবার স্বর্ণের দামে বড় পতন বর্ষার শুরুতেই ডেঙ্গুর চরম উদ্বেগ: উচ্চঝুঁকিতে ঢাকাসহ ৪ জেলা, দেশজুড়ে র‍্যালির ডাক দেশের ৩ চ্যানেলে দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ গরম থেকে মিলবে মুক্তি, কমবে তাপমাত্রা! আবহাওয়ার পূর্বাভাসে বড় সুখবর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ‘এসবি পরিবহন’, উদ্ধার কাজ চলছে ইতিহাস বদলানোর মহালড়াই: কার হাতে উঠবে বিশ্বকাপের গোল্ডেন বুট? প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ঢাকাসহ সব মহানগরীতে জামায়াতের বিক্ষোভ! হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
মুন্না-নয়নের নেতৃত্বে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মুন্না-নয়নের নেতৃত্বে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রধান অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের তথ্য জানানো হয়।

এর আগে ২০২৪ সালে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। এবার সেই আংশিক কমিটিই ১৫১ সদস্যের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেল।

কমিটির শীর্ষস্থানীয় কয়েকজন পদাধিকারী:

সভাপতি: আবদুল মোনায়েম মুন্না

সিনিয়র সহসভাপতি: রেজাউল কবীর পল

সাধারণ সম্পাদক: মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন

১ম যুগ্ম সাধারণ সম্পাদক: বিল্লাল হোসেন তারেক

সাংগঠনিক সম্পাদক: মোঃ কামরুজ্জামান জুয়েল

প্রচার সম্পাদক: আল মেহেদী তালুকদার

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com