মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
নির্বাচন বানচাল করলে নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর’ মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর হামে আরও ৪ শিশুর মৃত্যু: ৩ মাসে আক্রান্ত ৭১ হাজার ছাড়াল ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু ব্যক্তিগত সোনা বিক্রি করলে গুণতে হবে ১৫ শতাংশ কর যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র দুইবার পিছিয়েও হার মানেনি জাপান, রোমাঞ্চকর ড্র বেনজীরকে দেশে ফেরাতে মরিয়া সরকার: শুরু হলো প্রত্যর্পণ প্রক্রিয়া
আদালতে আত্মসমর্পণ করছেন এমপি আমির হামজা

আদালতে আত্মসমর্পণ করছেন এমপি আমির হামজা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আজ রবিবার (১৪ জুন, ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, মুফতি আমির হামজা এর আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। আজ তিনি আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করবেন। এর আগে গত ২ এপ্রিল মন্ত্রীকে নিয়ে ‘ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা হয়। পরবর্তীতে নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও তার আদালতে উপস্থিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com