মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নির্বাচন বানচাল করলে নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর’ মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর হামে আরও ৪ শিশুর মৃত্যু: ৩ মাসে আক্রান্ত ৭১ হাজার ছাড়াল ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু ব্যক্তিগত সোনা বিক্রি করলে গুণতে হবে ১৫ শতাংশ কর যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র দুইবার পিছিয়েও হার মানেনি জাপান, রোমাঞ্চকর ড্র বেনজীরকে দেশে ফেরাতে মরিয়া সরকার: শুরু হলো প্রত্যর্পণ প্রক্রিয়া
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল শুনানি গ্রহণ করলেন হাইকোর্ট

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল শুনানি গ্রহণ করলেন হাইকোর্ট

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে (৭) ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। আজ রবিবার (১৪ জুন, ২০২৬) বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাত্র চার কার্যদিবসের রেকর্ড সময়ে বিচার শেষ করে এই দম্পতিকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর্যবেক্ষণে জানানো হয়, শিশুটিকে হত্যার আগে ধর্ষণ ও জখম করার প্রমাণ মিলেছে এবং প্রধান আসামি সোহেলকে পালাতে সাহায্য করেছিলেন তার স্ত্রী স্বপ্না।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে কৌশলে নিজেদের ফ্ল্যাটে ডেকে নিয়ে ধর্ষণ ও হত্যা করা হয়। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ স্বপ্নাকাতুনকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পলাতক সোহেল রানাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ২০ মে পল্লবী থানায় মামলা করেছিলেন শিশুটির বাবা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com